Kolkata News: স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে হত্যা, অপরাধ কবুল ধৃতের

ABP Ananda  |  23 Jul 2025 12:52 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অপরাধ কবুল করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্টোনম্যানের টার্গেট ছিল শুধু ফুটপাতবাসীরাই? এর আগে স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাতবাসীকে মারার ঘটনা ঘটে। ধৃতের সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে রবীন্দ্র সরোবর ও লেক এলাকায় ফুটপাতবাসীদের ব্লেড ও পাথর দিয়ে মারার অভিযোগ রয়েছে। এ সবের নেপথ্যেও কি শরৎ বসু রোডে ফুটপাতবাসী খুনে ধৃত রাজু নস্কর? খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ।


 


পুরুলিয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার, অবরোধকারীদের উপর লাঠিচার্জ পুলিশের


পুরুলিয়ার আড়ষায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে স্থানীয়দের ডাকা বন‍্ধ ঘিরে ধুন্ধুমার। জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। শেষে অবরোধকারীদের লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে ১৬ জুলাই আড়ষা থানায় ডেকে মারধর করা হয় বিষ্ণু কুমার নামে ওই ব্যক্তিকে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯ জুলাই ওই ব্যক্তির মৃত্যু হয়।  পরিবারের অভিযোগ, থানায় ডেকে মারধরের কারণেই এই মৃত্যু। ময়নতদন্তের রিপোর্ট দেখিয়ে পুলিশ দাবি করে, ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্রের রোগের কারণে মৃত্যু। মৃতের শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন নেই। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে আজ আড়ষা বন‍্ধের ডাক দেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ তুলতে  গেলে তুলকালাম বাধে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kolkata News: স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে হত্যা, অপরাধ কবুল ধৃতের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন