Pool Car Accident | সকাল-সকাল শহরে পুলকার দুর্ঘটনা, সিগন্যাল ভেঙে গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা, জখম স্কুল পড়ুয়ারা

Continues below advertisement

ABP Ananda LIVE | সপ্তাহের প্রথম দিনই বড় দুর্ঘটনা।  ময়দান এলাকায়  সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি পুলকার।পুলিশ সূত্রে খবর, সিগন্যাল অমান্য করে পুলকারটি। তখন উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ধাক্কার জেরে পুলকারটি উল্টে যায়।  দুর্ঘটনায় অন্তত তিন জন স্কুলপড়ুয়া আহত হয়েছে। একজনের মাথা ফেটে যায়। আরও দুই জন আহত। তিনজনকেই তড়ঘড়ি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি শিশুর মাথায় স্টিচ পড়ে। অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ির চালককেই আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যাল ভেঙে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola