Kolkata News: ট্যাংরাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার হালতুতে চাঞ্চল্যকর ঘটনা

ABP Ananda LIVE: ট্যাংরাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার হালতুতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। হালতুতে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার। হালতুর পূর্ব পল্লিতে বাবা, মা ও শিশু সন্তানের দেহ উদ্ধার।গতকাল বিকেলে শেষবার দেখা গেছিল পরিবারের ৩ জনকে। কয়েকদিন ধরে বাড়িতে পাওনাদাররা আসছিল, পুলিশ সূত্রে খবর। 

 

হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!

 

হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার প্রসূন দে। ট্যাংরায় ৩ জনকে খুন কে ? আগেই লালবাজার সূত্রে মিলেছিল খবর, যে হাসপাতাল থেকে ছাড়া হলেই করা হতে পারে গ্রেফতার। গতকাল NRS থেকে ছাড়া হতেই, প্রসূণকে নিয়ে যাওয়া হয়, ট্যাংরা থানায়। গতকাল করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। অবশেষে এবার গ্রেফতার প্রসূন দে। স্ত্রী-মেয়ে-বৌদিকে খুনের অভিযোগ, ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে প্রসূন।আইনজীবী রাখতে চান না বলে শিয়ালদা কোর্টে জানালেন প্রসূন দে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola