Kolkata News : ট্যাংরায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ক্যুরিয়ার ভ্যানের ধাক্কা পরপর ৫টি গাড়িতে

ABP Ananda Live : সকালে ট্যাংরায় পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ক্যুরিয়ার ভ্যানের ধাক্কা পরপর ৫টি গাড়িতে। ধাক্কা মেরে একটি বাইকের উপর চড়ে লাইটপোস্টে ধাক্কা ভ্যানের। ট্রাফিক পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। আরও খবর, দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক খুনের অভিযোগ তুলছেন মৃতের পরিবার। মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন নিহত পৃথ্বীরাজ নস্কর । 'দুর্গাপুজোয় আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড লাগালে হুমকি দেওয়া হয়েছিল'। 'এক তৃণমূল নেতা এসে হুমকি দিয়ে যায় ছেলেকে', চাঞ্চল্যকর অভিযোগ মৃত বিজেপি নেতার বাবার। 'এটা রাজনৈতিক খুন', অভিযোগ বিজেপি নেতার বাবা অমরেন্দ্রনাথ নস্করের। গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে পরনের পোশাক। ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহ, আজ হবে ময়নাতদন্ত। নিহত বিজেপি নেতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola