TMC News: শোভাবাজারের ঘটনায় অভিযুক্তদের আত্মসমর্পন, জামিন। ABP Ananda Live

ABP Ananda Live: খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শোভাবাজারে তৃণমূলের যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের। তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের স্বামীর মাথা ফাটানোর অভিযোগ। এলাকায় সাট্টা-জুয়ার প্রতিবাদ করায় মার, দাবি তৃণমূল যুব সভাপতির। পাল্টা তৃণমূলের যুব নেতার বিরুদ্ধেই সাট্টা-জুয়ায় ইন্ধনের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। রাজ্য-রাজনীতি এখন আর বাক্যবাণেই থেমে নেই। মতবিরোধী হলেই উঠে যাচ্ছে হাত। চড় মারার ঘটনা আগেও একাধিকবার ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছে। বলতে গেলে বেশি আগে নয়, লোকসভা ভোটের সময় এমনই ঘটনার সাক্ষী হয়েছিল বালুরঘাট। বালুরঘাট পুরসভার ২২ নং ওয়ার্ডে মহিলা বিজেপি কর্মীকে সপাটে চড় কষিয়েছিলেন  মহিলা তৃণমূল কর্মী। যদিও এই ঘটনার পর অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। শোভাবাজারের এই ঘটনায় ৭ জন আত্মসমর্পণ করলে আজ আদালত তাদের জামিন দেয়। যদিও ধৃতদের জেল হেফাজত চেয়েছিল পুলিশ।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola