Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : হাইকোর্টে অনুমতি ছাড়াই মিছিলে অনড় 'কালীঘাট তৃণমূল'। মিছিলে পুলিশের সঙ্গে বচসা 'কালীঘাট তৃণমূল'-এর। পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে গ্রেফতার কুণাল-বৈষ্ণানর।
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তাঁরা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও।
হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় 'কালীঘাট তৃণমূল'-কে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় 'কালীঘাট তৃণমূল'-এর। এর জেরে পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ডেরেক ও' ব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেফতার হন কুণাল ঘোষ। 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে 'কালীঘাট তৃণমূল'-এর আর্জি খারিজ হয়ে যায়। 'গতকালের ছাত্র আন্দোলনের মিছিল দেখার পরে অনুমতি নয়। আজ এই অনুমতি দিতে পারে না আদালত', এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ 'না' বলার পরেও কালীঘাট তৃণমূল-এর জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ-সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।