Kolkata News: খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্তের, বাড়িতে ঝুলছে তালা

ABP Ananda Live: বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের । খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্ত, প্রোমোটার প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু। আজ তাঁর বাড়িতে গিয়েও দেখা গেল ঝুলছে তালা।

আরও খবর, আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola