Kolkata News: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা, ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠ

ABP Ananda Live: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুঠ। বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ
সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার। গতমাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।

 

আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই? 

 ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola