Kolkata Metro: ফের বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল

ABP Ananda Live: ফের বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল। পরিস্থিতি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। গতকাল রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢোকে । তড়িঘড়ি সরানো হয়েছে এলাকার ১১টি বাড়ির ৫২ জনকে । 

আরও খবর, ধর্ষণ-বিরোধী বিল পাসের পর রাজ্যপালের সম্মতি প্রয়োজন। গতকাল রাজ্যপাল জানান, বিল তাঁর কাছে এলেও, বিল সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্ট পাননি। তাই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, জানিয়েছেন সি ভি আনন্দ বোস। রাজভবনের অভিযোগ, আগেও বিভিন্ন বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য সরকার। 'পরে রাজভবনের ঘাড়ে বিল আটকে রাখার দায় চাপানো হয়েছে'। নিজেদের গাফিলতি ঢাকতে সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ রাজভবনের। 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ধর্নার হুমকি দিচ্ছেন'। রাজনৈতিক চমক ছাড়া এ আর কিছুই নয়, মনে করছেন রাজ্যপাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola