Dengue : ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক যুবকের মৃত্যু
ABP Ananda | 11 Nov 2022 02:00 PM (IST)

ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক যুবকের মৃত্যু। মৃত্যু হল সার্ভে পার্ক এলাকার বাসিন্দা রোহিত দাসের। ডেঙ্গিতে মৃত রোহিতের বয়স ৩০ । ২২ অক্টোবর জ্বর নিয়ে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। ২০ দিনের লড়াই শেষে আজ সকালে মৃত্যু রোহিতের। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু, খবর হাসপাতাল সূত্রের।