Police Accident: ট্রাম লাইনে বাইকের চাকা পিছলে বিপত্তি, পুলিশকর্মীকে পিষল লরি
ট্রাম না চললেও লাইন রয়েছে। সেই ট্রাম লাইনেই চাকা পিছলে বাইকে থেকে পড়ে গিয়ে পিছনে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। মৃতের নাম নেপোলিয়ন বালোয়াড়ি। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের কনস্টেবল আদতে শিলিগুড়ির বাসিন্দা। থাকতেন নাগেরবাজারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডিউটি সেরে ফেরার সময়, আরজি কর রোডে ট্রাম লাইনে চাকা পিছলে বাইক থেকে পড়ে যান তিনি। পিছনে আসা লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে হয়। ঘাতক লরির চালক পলাতক।