Loan Fraud: ঋণ অ্যাপে প্রতারণাচক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। Bangla News
ঋণ অ্যাপে প্রতারণাচক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত তরুণী সনিয়া খারাতমল মহারাষ্ট্রের বাসিন্দা হলেও, মাসছয়েক ধরে দুবাইতে ছিলেন। সেখান থেকেই প্রতারণার কারবার চালাচ্ছিলেন। অভিযোগ, ঋণ দেওয়ার নামে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করা হত। কয়েক মাসের মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গত ২৭ জুন লালবাজারে অভিযোগ দায়ের হওয়ার পর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। বোনের বিয়েতে যোগ দিতে মুম্বই আসার পর, প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড তরুণীকে পাকড়াও করে কলকাতা পুলিশের সাইবার শাখা।
Tags :
Kolkata Police Mastermind Arrest ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Loan Fraud