Nupur Sharma Summon : কলকাতায় Nupur Sharma র বিরুদ্ধে দায়ের হওয়া FIR’র ভিত্তিতে তাঁকে তলব করল পুলিশ

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর অশান্তি ছড়িয়ে পড়েছে  দিল্লি, কলকাতা, মহারাষ্ট্র, তেলঙ্গানা, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন অংশে।  

ইতিমধ্যেই নূপুর শর্মার বিরুদ্ধে FIR করেছে দিল্লি পুলিশ।

একাধিক মামলা রুজু হয়েছে মুম্বই, ঠাণে, ভিওয়ান্ডিতে।

২৫ জুন নূপুর শর্মাকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। 

ঠাণে পুলিশের তলব পেয়ে ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর।

আসামেও নূপুরের বিরুদ্ধে FIR করেছে কংগ্রেস। 

এবার কলকাতায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR’র ভিত্তিতে তাঁকে তলব করল পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola