Kolkata News:বিলাশবহুল গাড়ি নিয়ে বেপরোয়া গতির তাণ্ডব,নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশয় ধাক্কা মত্ত যুবকের

ABP Ananda LIVE: কাজের দিনে একেবারে সকাল সকাল কলকাতার (Kolkata)  রাস্তায় মত্ত, বেপরোয়া গাড়িচালকের দৌরাত্ম্য! তাও আবার সেন্ট্রাল অ্যাভিনিউর (Central Avenue) মতো ব্যস্তা রাস্তায়! পুলিশ ধরে ফেলায়, পুলিশকেও গালিগালাজ! সকাল সকাল মত্ত যুবকের তাণ্ডব দেখল মধ্য কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশয় ধাক্কা দামী অডি (Audi)গাড়ির। হাতে-পায়ে চোট লেগে জখম হয়েছেন ভ্যানচালক। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় অডি গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। তিনি পার্ক স্ট্রিটের বাসিন্দা বলে জানিয়েছেন। হেস্টিংসেও তাঁর একটি ঠিকানা রয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মদ ও বিয়ারের বোতল। পুলিশ সূত্রে খবর, মত্ত যুবক সোনাগাছি থেকে ফিরছিলেন। সকাল ৮.২০ নাগাদ মহম্মদ আলি পার্কের সামনে প্রথমে একজন ভ্যানচালককে ধাক্কা মারেন তিনি। তারপরেই চম্পট দেওয়ার চেষ্টা করেন। পরের সিগনালেই জোড়াসাঁকো থানা আর জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশ মত্ত যুবককে ধরে ফেলে। অভিযোগ, আটক হওয়ার সময়, পুলিশকেও গালিগালাজ করেন ওই যুবক। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাটক শুরু করে দেন তিনি। কখনও গাড়ির বনেটে শুয়ে পড়েন, আবার কখনও বনেটে বসে থাকতে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওয় দেখা গেছে এমনই দৃশ্য। অডি গাড়িটিও আটক করেছে পুলিশ। তাতে নম্বর প্লেট রয়েছে উত্তরপ্রদেশের। স্টিকার লাগানো রয়েছে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola