Kasba: তৃণমূলের বরো চেয়ারম্য়ানকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ ও খুনের হুমকির অভিযোগ
ফোন করে তৃণমূলের বরো চেয়ারম্য়ানকে অশ্রাব্য গালিগালাজ ও গুলি করে, বোমা মেরে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কসবা থানায় অভিযোগ দায়ের করেন ১২ নম্বর বরোর চেয়ারম্যান ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তাঁর অভিযোগ, আজ সকালে ফোনে তাঁকে খুনের হুমকি দেয় তনয় সামন্ত ওরফে হাতকাটা গুড্ডু।
কাউন্সিলরের দাবি, অভিযুক্ত গুড্ডু কুখ্যাত দুষ্কৃতী ও কসবার ত্রাস সোনা পাপ্পুর শাগরেদ। এর আগেও গুড্ডুর বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ হয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। এদিনের ঘটনায় গুড্ডুর এক সঙ্গীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News