Pet Deaths: জোকার আবাসনে কুকুরছানার মৃত্যু, পুলিশের দ্বারস্থ শ্রীলেখা-দেবলীনারা

জোকায় অভিজাত আবাসনে, পাঁচটি কুকুরছানার মৃত্যুর ঘটনায় আজ হরিদেবপুর থানার দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত এবং অভিনেতা তথাগত মুখোপাধ্যায়-সহ ওই বহুতলের কয়েকজন আবাসিক। গত, ২ মার্চ রহস্যজনক ভাবে পাঁচটি কুকুরছানার মৃত্যু হয়। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে, কুকুর ছানাগুলির মৃত্যুর কারণ হিসেবে খাবারে বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এবার এই ঘটনায়, আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরার দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন শ্রীলেখা-দেবলীনারা। তাঁদের দাবি, আবাসন কর্তৃপক্ষকে বারবার বলা সত্বেও, তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ দেয়নি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola