Girish Park Theft : গিরিশ পার্কে ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠের অভিযোগ, গ্রেফতার কর্মচারী ও তার ভাই
গিরিশ পার্কের সিংহীবাগানে ব্যবসায়ীর অফিস থেকে ১০ কোটি টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার কর্মচারী ও তার ভাই। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মাথায় আঘাত নিয়ে গিরিশ পার্ক থানায় আসেন ব্যবসায়ীর কর্মচারী নীতিশ রায়। অভিযোগ করেন, ট্যাক্সি করে এসে দুই দুষ্কৃতী তাকে মারধর করে ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠ করে পালিয়েছে। পুলিশ সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদে ওই কর্মচারীর বয়ানে অসঙ্গতি মেলে। নিজের ভাইয়ের সঙ্গে ছক কষে ব্যবসায়ীর অফিস থেকে সোনা হাতানোর ছক কষেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে অভিযুক্ত। রাতে উল্টোডাঙা রেল আবাসনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া সোনা। এরপরই ব্যবসায়ীর কর্মচারী ও তার ভাইকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ।
Tags :
ABP Ananda Theft Loot ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Girishpark এবিপি আনন্দ