Kolkata News: ফের SSKM-এ সক্রিয় দালালচক্র, পুলিশের জালে ৩ ব্য়ক্তি। ABP Ananda Live

Kolkata News: ফের SSKM-এ সক্রিয় দালালচক্র। বুধবার সেখানেই ৩ জনকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ২ জনকে পাকড়াও করা হয়েছে। তাঁরা ২ জনই অ্যাম্বুল্যান্স চালক।

প্রিয়জন অসুস্থ...হাসপাতালে ভর্তি করতে হবে...বেড মিলবে কি না, জানেন না...আর আপনার এই অসহায়তার সুযোগ নিতেই সরকারি হাসপাতালে ওঁত পেতে আছে। এই চক্র ভাঙতে প্রশাসনের হুঁশিয়ারি থেকে পুলিশের অভিযান, নানা সময়ে নানা ছবি সামনে এলেও, এতে যে আদতে দালালদের পায়ে শিকল পরানো যায়নি বুধবার ফের প্রমাণ মিলল তার। এই দালালরাজ চলার অভিযোগে বারবার যে SSKM শিরোনামে এসেছে, বুধবার সেখানেই ৩জনকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।

অভিযোগ, রোগী ভর্তি করানো, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেওয়া। তো কখনও হাসপাতালে ভর্তি থাকা পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola