Weather Update: এবার দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল, শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি | ABP Ananda LIVE

ABP Ananda  |  20 Jun 2024 04:07 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: এবার দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে। সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। ফলে উত্তরে দুর্ভোগ এখনই কমছে না।


আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে কলকাতায়। শহরের বেশি কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়াই বইতে পারে (Kolkata Weather Updates)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া নিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্যোগের সময় নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। (Kolkata Rainfall) কলকাতার সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে।


বৃহস্পতিবার অবশেষে স্বস্তির ধারাপাত দেখতে চলেছেন সাধারণ মানুষ। আকাশ ইতিমধ্যেই কালো মেঘে ঢাকা পড়েছে। কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও আর কিছু ক্ষণের মধ্যে বৃষ্টি ঢপকে পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে গত কয়েক দিন ধরে যে দুঃসহ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছিল কলকাতাবাসীকে, তা থেকে মুক্তি মিলবে বলে আশা।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Weather Update: এবার দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল, শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন