Weather Update: দশবছরে রেকর্ড পারদ পতন,অক্টোবরের শেষে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে। Bangla News

দশবছরে রেকর্ড পারদ পতন। অক্টোবরের শেষে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর।সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola