Kolkata News : খাস কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

স্ট্র্যান্ড রোড ( Strand Road ) এলাকায় জেসপ গলিতে দুই গোষ্ঠীর ( Group Clash ) সংঘর্ষে মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম শচীন রায়। বছর ৩২-এর শচীনের ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসা রয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল। মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর মদের আসরেই শচীনকে সংজ্ঞাহীন অবস্থায় ও রাস্তায় তাঁর বন্ধু সোনুকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে শচীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কয়েকজনকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola