Krishnanagar: কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE: কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য । 'মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ হন তরুণী, ঘটনাস্থল মণ্ডপের ভিতরেই' । 'মণ্ডপের পাশেই দুর্গাপুজোর ভোগ রান্নার ব্যবস্থা ছিল, সেখান থেকে কেরোসিন ও দেশলাই বাক্স পেয়ে থাকতে পারে', পুলিশ সূত্রে খবর । 'মণ্ডপের ভিতরে যেখানে তরুণীর দেহ পড়ে ছিল, সেখানে ছিল কেরোসিনের গন্ধ, সুনিশ্চিত করেছে ফরেন্সিক' । 'ঘটনার রাতে তরুণীর ফোনের টাওয়ার লোকেশন রাত ৮টার পর থেকে ওই এলাকাতেই পাওয়া গেছে', পুলিশ সূত্রে খবর । 'সংলগ্ন ২টি মোবাইল টাওয়ারের মধ্যেই তরুণীর গতিবিধি', পুলিশ সূত্রে খবর । 'রাত ৮ থেকে সকালে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো পর্যন্ত ওই এলাকাতেই টাওয়ার লোকেশন' । 'তরুণীকে রাত ৯ কলেজ মাঠে ঢুকতে দেখেছিলেন', বয়ান এক প্রত্যক্ষদর্শীর, পুলিশ সূত্রে খবর । 'মণ্ডপ ঘেরা থাকায় ধোঁয়া বাইরে বেরোতে পারেনি', পুলিশ সূত্রে খবর


আরও খবর..

শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন । চালক, গার্ড থেকে স্টেশন মাস্টারদের চিঠি ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজারের। শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না লোকাল ট্রেন । সময় মেনে ট্রেন চলাচলের কথা মাথায় রেখে এই উদ্য়োগ, দাবি শিয়ালদা ডিভিশনের। 

বিচার-সহ ১০ দফা দাবিতে ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। 'মুখ্যমন্ত্রী একবারের জন্যেও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর? ১০ দফা দাবি মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জানি, আমাদের লড়াই ন্যায্য। প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে। আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন', মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola