Kulti Watch Crisis: যে ওয়ার্ডে BJP এগিয়ে, সেখানেই জলকষ্ট, এই অভিযোগে পথ অবরোধ BJP বিধায়কের। ABP Ananda Live

ABP Ananda Live: লোকসভা ভোটে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে, সেখানে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। এই অভিযোগে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভাকে নিশানা করে পথ অবরোধ করলেন কুলটির বিজেপি বিধায়ক। বাংলা-ঝাড়খণ্ড সংযোগকারী বরাকরের জিটি রোড অবরোধ করে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। শেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। লোকসভা ভোটের ফলের নিরিখে কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে ৬টি ওয়ার্ডে। বিজেপি বিধায়কের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তবে বিদ্যুতের সমস্যা থাকায় কোথাও কোথাও জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে মেয়র জানিয়েছেন। এইমুহহূর্তে কী ছবি? জেনে নিন বিস্তারিত।     

 

 

 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola