Kunal On Sujan : অব্যাহত চাকরি বিতর্ক ! এবার সুজনের ১৩ আত্মীয়ের তালিকা প্রকাশ কুণালের
ABP Ananda | 31 Mar 2023 12:36 PM (IST)

ফের বাম আমলের চাকরি বিতর্ক । এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ১৩ আত্মীয়ের তালিকা প্রকাশ করলেন কুণাল ঘোষ। যদি ঠিক হয়, তাহলে তদন্ত হোক, ট্যুইটে এমনই দাবি করেছেন তৃণমূল নেতা। পাশাপাশি ট্যুইটে সুজনের বিবৃতিও দাবি করেন তিনি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সুজন চক্রবর্তী। উপরন্তু তিনি প্রশ্ন তোলেন, 'শ্বেতপত্র প্রকাশ না করে ভুলে ভরা তালিকা কেন ?'