Kunal Ghosh: 'দিল্লির কাকা-জ্যাঠাদের নিয়ে এসে মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি', নাড্ডার বঙ্গ সফর প্রসঙ্গে কুণাল
ABP Ananda | 12 Feb 2023 09:05 PM (IST)

পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির জনসম্পর্ক যাত্রায় অংশ নিতে বাংলায় জে পি নাড্ডা (J P Nadda)। আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ও পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা বিজেপির সর্বভারতীয় সভাপতির। কাটোয়ায় জনসভার পর সাংগঠনিক সভাও রয়েছে। গতকাল সন্ধেয় কলকাতায় আসেন নাড্ডা। শহরে পৌঁছেই নিউটাউনের হোটেলে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)-সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে একদফা বৈঠক করেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)সঙ্গে তাঁর একান্ত বৈঠক হয়। গত ১৯ জানুয়ারি, কৃষ্ণনগরে জনসম্পর্ক যাত্রার সূচনা করেন নাড্ডা। ২৪-এর লোকসভা ভোটকে মাথায় রেখে, চলতি বছরে ১৪টি করে জনসভা করবেন জে পি নাড্ডা ও অমিত শা। আজ দ্বিতীয় ও তৃতীয় সভা করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।