Kunal Ghosh : 'শুভেন্দু-কুণাল-দিলীপের মধ্যে লড়াই, কে কত বেশি গন্ডগোল করতে পারে', তোপ কুণালের
ABP Ananda | 02 Apr 2023 10:23 PM (IST)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। অমিত শাহকে (Amit Shah) চিঠিতে বিজেপি রাজ্য সভাপতিতে উল্লেখ করেছেন, “বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিংসা নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সাহায্য করুন।’’ রামনবমীর মিছিল নিয়ে হাওড়া, ডালখোলায় অশান্তি। রিষড়াতেও দিলীপ ঘোষ মিছিল করার সময়েও হামলার অভিযোগ। 'বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, অবিলম্বে হস্তক্ষেপ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী' চিঠিতে উল্লেখ সুকান্ত মজুমদারের।