Kunal Ghosh Car Attack: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
ABP Ananda | 27 Sep 2026 04:20 PM (IST)

ABP Ananda LIVE: উত্তরপাড়ার পর বেলেঘাটা, ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উপর ফের হামলার অভিযোগ। বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের।
আরও খবর...
Nandigram News: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ । পুরনো মামলায় মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পৌঁছল পুলিশ। মূলত, ২০০৭ সালে শেখ সুফিয়ানের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তে শেখ সুফিয়ানের বাড়িতে নন্দীগ্রাম থানার পুলিশ। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ সুফিয়ানের পর তৃণমূল নেতা শেখ সাহাউদ্দিনের বাড়িতে পুলিশ। জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য শেখ সাহাউদ্দিন।