Kunal Ghosh: 'রিনা ব্রাউন বলেছিলেন ডোন্ট টাচ মি, এখন শুভেন্দু বললেন', কটাক্ষ কুণালের
abp ananda | 13 Sep 2022 06:20 PM (IST)

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলেন, "শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা, এতগুলো ক্যামেরা ওঁর দিকে তাক করা, অথচ পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দম দেখাননি। নিজে একা একা চলে গেল। মেরুদণ্ডহীন, ভীরু, কাপুরুষ, আলুভাতে একেবারে। আবার মহিলা পুলিশ কর্মী তাঁদের কাজ করছে বলে বলছেন, ডোন্ট টাচ মাই বডি। তিনি যে পুরুষ তা এমনভাবে প্রমাণ দিতে অনেকদিন বাদে দেখা গেল। যে বিনোদন দেখালেন আজ তা সপ্তপদী রিভিজিটেড। রিনা ব্রাউনের পর আজ শুভেন্দু অধিকারী এমনটা বললেন।