Kunal Ghosh : শাহের বক্তব্যের পাল্টা 'অধিকারী প্রাইভেট লিমিটেড' খোঁচা কুণালের
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহের মুখে বাংলার নাম। নাম না করে তৃণমূলকে নিশানা অমিত শাহর। "পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। বাংলা এবং তেলঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে।" জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য অমিত শাহর, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। এপ্রসঙ্গে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "যখন গোটা অধিকারী প্রাইভেট লিমিটেডকে নিয়ে ওরা ভেবেছিলেন, বাংলা দখল করছেন, ফুটো কলসি, তখন মনে হচ্ছিল না পরিবারতন্ত্র।"
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Amitshah Kunalghosh এবিপি আনন্দ