Kunal Ghosh: 'হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দিলীপ', সিবিআই মন্তব্য নিয়ে পাল্টা খোঁচা কুণাল ঘোষের

সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ। ‘গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছে, তাঁরা এখন বলছে ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে’। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিকৃত ভাষা, কোনও সুস্থ রাজনৈতিক লোকের মুখে এই ভাষা শোভা পায় না। আপনারাই তো ক্ষমতায়। সিবিআই তো কেন্দ্রের অধীনে। তাহলে কি দিলীপ ঘোষ উল্টোভাবে বুঝিয়ে দিলেন শুভেন্দুর বিষয়টি? হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দিলীপ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলছেন না? পাল্টা খোঁচা কুণাল ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola