BJP: রাজভবনে সুকান্ত ক্ষমা চাইতে গেছিলেন, খোঁচা কুণালের

ABP Ananda  |  11 Feb 2023 02:37 PM (IST)
ABP News

রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন। ডেপুটেশনে উল্লেখ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি এই মাটিতেই জন্মেছিলেন। শিক্ষাক্ষেত্রে নবজাগরণ এনেছিলেন। বর্তমান রাজ্য সরকারের আমলে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি বাংলার গরিমা খর্ব করছে। হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্ত করছে CBI, ED-র মতো সংস্থা। আচার্যের অনুমতি না নিয়ে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছেন, UGC-র নিয়মের তোয়াক্কা না করেই। ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটিয়ে সমাজের মেরুদণ্ডটাই ভেঙে দিতে চাইছেন বলে আমরা মনে করছি। এই পরিস্থিতিতে ভাইস চ্যান্সেলর বেআইনি নিয়োগ বাতিল করার আবেদন জানাচ্ছি। ডেপুটেশনে উল্লেখ বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতির।  


এদিন রাজভবনে প্রথম কোনও বিজেপি নেতার সঙ্গে একান্তে প্রায় ২ ঘণ্টার বৈঠক করেন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন রাজ্যপাল, দাবি করেন সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতির দাবি, ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সময় তৈরি লোকায়ুক্ত ভেঙে দিতে অর্ডিন্যান্স আনার কথা বলেছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে (Politics) হিংসা ঢুকছে, এটা অভিপ্রেত নয়, জানিয়েছেন সি ভি আনন্দ বোস, দাবি সুকান্ত মজুমদারের। এবার সেই প্রসঙ্গতে সুকান্তকে খোঁচা কুণালের।


  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • BJP: রাজভবনে সুকান্ত ক্ষমা চাইতে গেছিলেন, খোঁচা কুণালের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন