Jhalda: ঝালদাকাণ্ডের সমাধান করে ফেলেছে পুলিশ, CBI তদন্তের অবকাশ নেই: কুণাল।Bangla News

ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "পুরুলিয়ার ঝালদায় এই হত্যাকাণ্ড ঘটার পর, এর পেছনে কি আছে, কেন এই হত্যা, কে কে আছেন, অভিযুক্তকে চিহ্নিত করে একের পর এক গ্রেফতার করে, এই হত্যাকাণ্ডের রহস্য কার্যত সমাধান করে ফেলেছিল রাজ্য পুলিশ, তার পরেও এই নির্দেশ। রাজ্যের প্রশাসন মনে করতেই পারে যেখানে তদন্তের কিনারা আমরা করেই ফেলেছি এবং তা মানুষের সামনে তুলেও ধরা হয়েছে সেখানে কেন CBI তদন্তের আর অবকাশ আছে?”

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola