Kunal Ghosh: 'বাম জমানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল', ফের সরব কুণাল ঘোষ
নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে নিশানার পর এবার ডাক্তারি পড়ার কোটা নিয়ে প্রশ্ন কুণালের। 'বামফ্রন্ট জমানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল। এই কোটা ২০১১-র পর তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটায় ক'জন এবং কারা ডাক্তারি পড়েছিলেন? অধিকাংশই জয়েন্টে না পেয়েও কোটায় ঢোকার অভিযোগ উঠত কেন' সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক সিপিএম, ট্যুইট কুণাল ঘোষের।