Kunal Ghosh: 'তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি সমর্থন করে না...', কী বললেন কুণাল ? | ABP Ananda LIVE
ABP Ananda | 06 Jan 2024 01:57 PM (IST)

ABP Ananda LIVE: দফায় দফায় বেপরোয়া হামলা। ED অফিসারের সঙ্গে সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হল CRPF-ও। কিন্তু তারপরেও সংযম দেখিয়ে এলাকা ছাড়ল কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই প্রশ্ন, সন্দেশখালিতে কি শীতলকুচির পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল? এটাও কি কোনও পরিকল্পিত ফাঁদ ছিল? সোশ্য়াল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ করে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই বর্বর হামলাকে প্রতিবাদের ঝড় বলে দাবি করেছেন শশী পাঁজা।