Kunal Ghosh: 'বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন?'কুণালের নিশানায় স্টুডিওপাড়ার একাংশ ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের

আরও খবর...

ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে। মালদা মেডিক্যাল কলেজে জয়েন করতে পারলেন না আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আর জি কর থেকে আসা কাউকে তাঁরা জয়েন করতে দেবেন না। উনি রিপোর্ট করেছেন, জয়েন করার বিষয়টি দেখা হচ্ছে- জানিয়েছেন প্রিন্সিপাল।

আন্দোলন তুলতে এবার জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ। মেদিনীপুর মেডিক্যালে টিএমসিপির চিকিৎসক নেতার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে নালিশ

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola