Kunaal Ghosh: 'বায়রনের ধাক্কা থেকে নজর ঘোরাতে রাতের উপসংহার নয় তো?', সুজয়কৃষ্ণের গ্রেফতারির পরেই প্রশ্ন কুণালের
ABP Ananda | 31 May 2023 11:03 AM (IST)

'বায়রনের ধাক্কা থেকে নজর ঘোরাতে রাতের উপসংহার নয় তো?' কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণের গ্রেফতারির পরেই প্রশ্ন কুণালের । 'বায়রনের তৃণমূলে যোগ দেওয়ায় বাম-বিজেপি-কংগ্রেসের ধাক্কা । রাগ, ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই দিনভর নাটকের পর রাতের উপসংহার?', ৩ দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে, ট্যুইটে প্রশ্ন কুণাল ঘোষের ।