Kuntal Ghosh: কুন্তল-যোগ! ইডির নজরে টালিগঞ্জের আরও ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী | ABP Ananda Live
Kuntal Ghosh tollywood: টলিউডে (Tollywood) নিয়োগ দুর্নীতির অভিশাপ আরও গাঢ় হচ্ছে? আরও একাধিক অভিনেতা-অভিনেত্রীর কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে? ইডি (ED) সূত্রে অন্তত সেরকমই ইঙ্গিত। ইডি সূত্রে খবর, তাদের নজরে রয়েছেন টালিগঞ্জের আরও অন্তত ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী। আগামী সপ্তাহে তাঁদের তলব করতে পারে ইডি, খবর সূত্রের। 'কুন্তলের ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছে টাকা। পার্টনারশিপ ফার্ম তৈরি করে শর্ট ফিল্ম তৈরির জন্য বিনিয়োগ করা হয়েছিল। বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। কিন্তু এত টাকার উৎস কী, সদুত্তর দিতে পারেননি কুন্তল', দাবি ইডির আইনজীবীর।