✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Kuntal Ghosh: 'শুভেন্দুর ফোন চেক করা হোক', বিস্ফোরক দাবি কুন্তলের

ABP Ananda  |  02 Jun 2023 05:27 PM (IST)
ABP News

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূলের যুব নেতার দাবি, 'ইডি মিথ্যা কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে'। পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ফোন চেক করার দাবিও তুলেছেন তিনি। কুন্তল ঘোষের বিস্ফোরক অভিযোগ, 'ইডির বস শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারীর ফোন চেক করা হোক, যে তিনি ৩০ মে কতবার ইডি অফিসারদের ফোন করেছেন। ইডি অফিসাররা বিজেপির দালাল নয়'।


 


ইডিকে আক্রমণ শানিয়ে কুন্তল ঘোষের আক্রমণ, '১ ফেব্রুয়ারি আমার যে স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে, সেটা ইডি মিথ্যা কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে। ইডি মিথ্যাচারের ওপর তদন্ত করছে। কাকুকে কোনও টাকা দিইনি, ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে'। প্রসঙ্গত, গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে CBI। যার পরে সেই মামলায় সদ্য় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা জেলবন্দি কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি।


গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক তার পরদিনই, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের গলায় শোনা গিয়েছিল একই সুর। এরপর গত ১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) আদালতে বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Kuntal Ghosh: 'শুভেন্দুর ফোন চেক করা হোক', বিস্ফোরক দাবি কুন্তলের

TRENDING VIDEOS

'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের9 Hour ago

"গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?9 Hour ago

প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান9 Hour ago

"লড়াই সংগ্রাম না করলে গণতন্ত্র বিপন্ন হবে",কোন প্রসঙ্গে বললেন Biman Bose?11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.