Kuntal Ghosh: ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুন্তল ঘোষের জেল হেফাজতের নির্দেশ
১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুন্তল ঘোষের জেল হেফাজতের নির্দেশ। কুন্তলের (Kuntal Ghosh) ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার হদিশ, দাবি ইডির (ED)। ৩০ কোটি টাকা নিয়েছেন, তার প্রমাণ থাকার বিস্ফোরক দাবি ইডির । 'কুন্তলের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি জমা, তুলে অন্যত্র পাঠানোও হয়েছে'বেআইনিভাবে টাকার লেনদেনের বিস্ফোরক অভিযোগ ইডির। ১৩০ জন প্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, দাবি ইডির। 'অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি মিলেছে, তার মধ্যে কুন্তলের দেওয়া টাকাও ছিল''কুন্তল ও সহযোগীদের মাধ্যমে পার্থ ও অন্যান্য প্রভাবশালীদের কাছে টাকা গিয়েছে'