✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Kuntal Ghosh: কুন্তল-যোগ! ইডির নজরে টালিগঞ্জের আরও ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী

ABP Ananda  |  17 Mar 2023 05:43 PM (IST)
ABP News

টলিউডে (Tollywood) নিয়োগ দুর্নীতির অভিশাপ আরও গাঢ় হচ্ছে? আরও একাধিক অভিনেতা-অভিনেত্রীর কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে?


ইডি (ED) সূত্রে অন্তত সেরকমই ইঙ্গিত। ইডি সূত্রে খবর, তাদের নজরে রয়েছেন টালিগঞ্জের আরও অন্তত ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী। আগামী সপ্তাহে তাঁদের তলব করতে পারে ইডি, খবর সূত্রের। 'কুন্তলের ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছে টাকা। পার্টনারশিপ ফার্ম তৈরি করে শর্ট ফিল্ম তৈরির জন্য বিনিয়োগ করা হয়েছিল। বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। কিন্তু এত টাকার উৎস কী, সদুত্তর দিতে পারেননি কুন্তল', দাবি ইডির আইনজীবীর।


সূত্রের খবর, বিচারকের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কুন্তলের আইনজীবীকে। 'সাড়ে ৬ কোটি টাকার উৎস কী? আপনার অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন হয়েছে, জবাব আপনাকেই দিতে হবে,' কুন্তলের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন বিচারকের। সব সাদা টাকা, পাল্টা দাবি কুন্তলের আইনজীবীর। তবে থেমে থাকেননি ইডির আইনজীবীও। 'সাদা টাকা বলে কিছু হয় না, সেই টাকা কোথা থেকে এল সেটা বলতেই হবে। অ্যাকাউন্টে যদি ৫০ হাজার টাকাও আসে, বলতে হবে তার উৎস কী? আপনি ৫ কোটি টাকা নিলেন, ট্যাক্স দিলেন, সেটা সাদা হয়ে গেল?' কুন্তলের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন বিচারকের।


'আপনি ৫০টি বাড়ি-গাড়ি করতে পারেন, কিন্তু টাকার উৎস বলতে হবে,' কুন্তলের আইনজীবীর উদ্দেশে মন্তব্য বিচারকের।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Kuntal Ghosh: কুন্তল-যোগ! ইডির নজরে টালিগঞ্জের আরও ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী

TRENDING VIDEOS

আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?11 Hour ago

আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari11 Hour ago

আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ11 Hour ago

এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.