Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের কুন্তল ঘোষকে কোর্টে পেশ | ABP Ananda Live

Recruitment Scam: বিজেপির (BJP)সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল (Tapas Mandal)। আদালতে সব জানাব। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment scam)আদালতে পেশের আগে বিস্ফোরক দাবি করলেন ইডি-র (ED) হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ9Kuntal Ghosh)। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ নগর দায়রা আদালতে তোলা হয় যুব তৃণমূলের রাজ্য সম্পাদককে। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে জেরায় উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha chatterjee) নাম। আজ আদালতে সেই তথ্যই পেশ করতে চলেছে তারা। সূত্রের খবর, গত ১৪ দিনে কুন্তলকে জেরা করার পাশাপাশি গোপাল দলপতি ও তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে যে নতুন তথ্য উঠে এসেছে, তা নিয়ে আদালতে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। ধৃত যুব তৃণমূল নেতা জামিনের আবেদন জানালে, তার বিরোধিতা করে জেলে গিয়ে তাঁকে জেরা করার আবেদন জানাবে ইডি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola