Kurmi Movement : কখন উঠবে কুড়মি-অবরোধ ? কী বলছেন আন্দোলনকারীরা ?

টানা পাঁচদিন ভোগান্তির পর পুরুলিয়ায় (Purulia) রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায় (Kurmi Community)। আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো (Ajit Mahato) জানিয়েছেন, নবান্ন থেকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব আদতে ধোঁকাবাজি। তাই রাজ্যের প্রস্তাব না মেনে, নিজেরাই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি কুড়মিদের নেতা অজিত মাহাতোর। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola