Kurmi: কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি (Kurmi) নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। বাঁকুড়ার খাতরা ব্লকের আমডোবা গ্রামে প্রতিবাদ মিছিল করেন কুড়মিরা। তাঁদের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ কুড়মিদের। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে কুড়মিদের বিক্ষোভ। কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মিদের নিঃশর্ত মুক্তি ছাড়াও এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।