✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WBCS Exam: WBCS পরীক্ষায় সফল পরিযায়ী শ্রমিকের ছেলে কেশব

ABP Ananda  |  08 Feb 2023 12:33 AM (IST)
ABP News

রুপোর চামচ মুখে নিয়ে জন্ম হয়নি। ছোট্ট বয়স থেকে খুঁটে খাওয়ার শিক্ষাই পেয়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি কেশব দাস। তারই ফল পেলেন হাতেনাতে। WBCS পরীক্ষায় সফল পরিযায়ী শ্রমিকের ছেলে কেশব। BDO হিসেবে দায়িত্ব নেবেন শীঘ্রই। দিন আনি দিন খাই পরিবারের ছেলে কেশব এখন হাজার হাজার ছেলেমেয়ের অনুপ্রেরণা। মালদার হরিশচন্দ্রপুরের ছেলে কেশব। বয়স ২৮ বছর। বাড়ি হরদম নগরে। ২০২০ সালে দ্বিতীয় বারের জন্য WBCS পরীক্ষায় বসেন। গত ২ ফেব্রুয়ারি ফল বেরিয়েছে তার। তাতে একজিকিউটিভ ‘A’ বিভাগে রাজ্যে ২৭তম স্থান অর্জন করেছেন। শীঘ্রই BDO হিসেবে দায়িত্ব নেবেন কেশব। তাতে শুধু তাঁর পরিবারই নয়, আপ্লুত গোটা গ্রাম। পরিযায়ী শ্রমিকের ছেলে কেশব। বাবা জ্ঞানবানের চাকরি চলে যায় লকডাউনে। তার পর থেকে কখনও দিনমজুর হিসেবে কাজ করেছেন, কখনও আবার কারও জমিতে। তাতে যা রোজগার হয়েছে, সংসার চলে না। তার মধ্যেও ঋণ নিয়ে ছেলেকে পড়িয়েছেন। স্ত্রীর ফিনফিনে কানের দুল পর্যন্ত বন্ধক দিয়েছেন। তাঁদের এই ত্যাগ বিফলে যায়নি। ছোট থেকেই মেধাবী কেশব, পরিশ্রমীও। স্নাতকোত্তর পাস করেন কৃতী ছাত্র হিসেবেই। তার পর শুরু হয় WBCS-এর প্রস্তুতি। ল্য়াপটপ তো দূর, একটি সাইকেল কেনারও টাকা ছিল না তাঁর পরিবারের কাছে। সেই অবস্থাতেই পরীক্ষায় বসে সাফল্য পেয়েছেন তিনি। তাই বাবা-মায়ের মুখে হাসি যেমন ধরছে না, তেমনই কেশবের সাফল্যে উৎফুল্ল গ্রামের মানুষও। দলে দলে তাঁকে শুভেচ্ছা জানাতে উপচে পড়ছে ভিড়।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • WBCS Exam: WBCS পরীক্ষায় সফল পরিযায়ী শ্রমিকের ছেলে কেশব

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.