Lalan Seikh's Wife : CBI বাড়ি সিল করা সত্ত্বেও খোয়া গিয়েছে মূল্যবান সামগ্রী, প্রশ্ন তুললেন লালনের স্ত্রী
বগটুইয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারায় ঘটনায় মূল অভিযুক্ত মৃত লালন শেখের বাড়ি থেকে চুরির অভিযোগ। মৃত লালন শেখের বাড়ি সিল করেছিল সিবিআই। সেই বাড়ি থেকে চুরির অভিযোগ লালন শেখের স্ত্রীর। আজ রামপুরহাট থানায় অভিযোগ দায়ের লালনের স্ত্রীর। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। লালনের স্ত্রীর অভিযোগ, CBI তাঁদের বাড়ি সিল করে দেওয়া সত্ত্বেও সেখান থেকে খোয়া গিয়েছে মূল্যবান সামগ্রী। কীভাবে চুরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লালনের স্ত্রী।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News Lalan Seikh