Lalit Jha: সংসদে স্মোক ক্যানকাণ্ডে 'স্ক্যানারে' ললিত ঝা। ABP Ananda Live
Security Breach in Lok Sabha: সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবে বেঙ্গল-কানেকশন? স্ক্যানারে সন্দেহভাজন ললিত ঝা (Lalit Jha)। ঘটনার ভিডিয়ো রেকর্ডিং (Video Recording করেছিলেন ললিত। সেই ভিডিয়ো তিনি পাঠিয়েছিলেন নীলাক্ষ আইচ নামে এক যুবককে। স্বেচ্ছাসেবী সংস্থা চালান নীলাক্ষ। তাঁর সংস্থা মূলত পুরুলিয়ার আদিবাসীদের নিয়ে কাজ করে। নীলাক্ষর সংস্থায় কাজ করতেন ললিত। নীলাক্ষর দাবি, ললিত জানিয়েছিলেন, তিনি কলকাতার বাসিন্দা। চলতি বছরের এপ্রিলে ললিতের সঙ্গে তাঁর পরিচয় বলে দাবি করেছেন নীলাক্ষ। ABP Ananda Live
Tags :
Parliament Winter Session Security Breach In Lok Sabha Indian Parliament Security Parliament Security Parliament Security Security Breach Lalit Jha