Land clash: জমি দখল নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র বারাসাতের বীরপুর
রাতের অন্ধকারে চাষের জমির (Land) মাটি পাচারের অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের বীরপুর এলাকা। এক ব্যক্তিকে ধরে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পাল্টা স্থানীয় সবজি বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন। জমি দখল নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ (police)। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।