Saltlake: পুজোর রাতে রেষারেষিকে কেন্দ্র করে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা | ABP Ananda LIVE

পুজোর রাতে রেষারেষিকে কেন্দ্র করে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা । গাড়ি ভাঙচুর থেকে মারধর বাদ গেল না কিছুই! । সল্টলেকের সুকান্তনগরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল বলে খবর । অভিযোগ, একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর । ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ, বেধড়ক মারধরের অভিযোগ গাড়ির তিন আরোহীকে । পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । 
ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ । সিসিটিভির সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola