Recruitment Scam: স্কুলে নিয়োগে 'দুর্নীতি', বিস্ফোরক প্রয়াত তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের সচিব

Recruitment Scam: স্কুলে নিয়োগে 'দুর্নীতি', বিস্ফোরক প্রয়াত তৃণমূল বিধায়কের সচিব। চাকরি দেওয়ার নামে ১০ কোটি তোলার অভিযোগে পুলিশ-ইডির কাছে নালিশ।করোনায় বিধায়কের মৃত্যুর পরে সচিবের উপরেই চাপ আসার অভিযোগ । বীরভূমের মুরারুইয়ের প্রয়াত তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত মুরারইয়ের তৃণমূল বিধায়ক ছিলেন আব্দুর রহমান। ১৭ এপ্রিল, ২০২১-এ করোনায় মৃত্যু হয় মুরারইয়ের তৃণমূল বিধায়কের।টাকা দিয়েও চাকরি না পাওয়ায় বিধায়কের মৃত্যুর পরে চাপ আসার দাবি । সচিবের হাত দিয়ে টাকা নেওয়ায় চাপ আসার অভিযোগ ।হাইস্কুলে ১৬ লক্ষ, প্রাইমারি ১০ লক্ষ, নবম-দশম ১৪ লক্ষ নেওয়ার অভিযোগ। এব্যাপারে এখনও পর্যন্ত প্রয়াত বিধায়কের পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। যখন আপ্ত সহায়ক ছিলেন, তখন কেন বলেননি? পাল্টা প্রশ্ন তৃণমূল নেতৃত্বের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola