Tapan Dutta Murder: প্রকৃত দোষীরা গ্রেফতার হোক,'' তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে মন্তব্য আইনজীবীর
১১ বছর পর, বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। যেখানে তদন্ত করা প্রয়োজন, সেখানে ফের তদন্ত করবে সিবিআই, জানিয়েছেন বিচারপতি।
এবিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "যুক্তি সঙ্গত রায়। এই রায়ের জন্য অনেক দিন লড়াই করতে হয়েছে। অপরাধীরা দীর্ঘদিন মামলা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছে। এই রায় অত্যন্ত প্রয়োজনীয় ছিল।" আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, "এই লড়াইয়ের একটা ধাপ জয় যুক্ত হয়েছি। আমরা চাই প্রকৃত দোষীরা গ্রেফতার হোক। সিবিআই তদন্ত করুক।''
Tags :
ABP Ananda CBI ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tapan Dutta Murder Case এবিপি আনন্দ